সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
রাজনীতি

সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষে জামায়াত

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষে জামায়াত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ আগের মতোই ৫ বছর রাখার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঐকমত্য কমিশন চার বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামায়াত চায়, এই মেয়াদ পাঁচ বছরই থাকুক। তবে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হয়েছে তারা।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে এ কথা বলেন দলটির নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ কমিয়ে চার বছর করার প্রস্তাব দেয়া হয়। কিন্তু আমরা মনে করছি, এটি যৌক্তিক হবে না। এক্ষেত্রে চার বছর নয়, পাঁচ বছর থাকাই ভালো হবে।

তিনি আরও বলেন, বিশ্বাসযোগ্য ও টেকসই গনতন্ত্রের জন্য কমিশনকে সহযোগিতা করবে জামায়াত। দেশের প্রত্যেক সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকের সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকার কথা স্বীকার করেন। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে কাজ চলমান। জাতির আকাঙ্ক্ষা পূরণে কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে আলোচনায় অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদসহ ১০ সদস্যের প্রতিনিধি দল।