সদ্য প্রকাশিত
খেলা

স্বাধীনতা দিবস টুর্নামেন্টের ফাইনাল: বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহ

নিউজ ডেস্ক২৬ মার্চ ২০১৭৩ মিনিট পড়া
স্বাধীনতা দিবস টুর্নামেন্টের ফাইনাল: বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে স্বাধীনতা দিবস টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ আকর্ষণ হিসেবে আম্পায়ারিং করবেন বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহ।

 

স্বাধীনতা দিবস কাপ টুর্নামেন্ট এর মেগা ফাইনালে আজ মুখোমুখি হবে ছোট বনগ্রাম রেঞ্জার্স বনাম শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ।

 

রাজশাহীর শাহীদ চাঁন্দু স্মৃতি সংঘ আয়োজিত এ টূর্নামেন্টের তৃতীয় আসরের প্রধান আকর্ষন হল ‘ লাইটিং বেল’
তার সাথে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ আকর্ষন হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহ
কে আম্পায়ারিংয়ের জন্য অানা হয়। তিনি একজন বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার। আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের একজন সদস্য হিসেবে, ২০০৬ সালের মার্চে বগুড়ায় বাংলাদেশ বনাম কেনিয়ার মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমে তাঁর অভিষেক ঘটে। তার সহযোগী আম্পায়ার হিসেবে থাকবেন রাজশাহী উপশহর ক্রিকেট ক্লাবের কোচ মিলন স্যার।

 

স্বাধীনতা কাপ টূর্নামেন্টের তৃতীয় আসরে এবারে নগরীর বিভিন্ন এলাকা এবং ক্লাবের ৩২ টি দল অংশগ্রহন করেছে। যার চ্যাম্পিয়ান, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে পুরুষ্কার প্রদান করা হবে। ইতিমধ্যে শনিবার টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২৭ রানে দারুন ভাবে জয় তুলে তৃতীয় স্থান অধিকার করে তালতলা টাগার্স। খেলায় ব্যাক্তিগত ৪১ রান ও ২ উইকেট সংগ্রহকরে তালতলা টাগার্স দলের নাগিব ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এছাড়াও স্বাধীনতা কাপ টূর্নামেন্টের তৃতীয় আসরে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, অলরাউন্ডার পারফমেন্সের তালিকা নিচে দেওয়া হল।

সর্বোচ্চ রান:

  1. সোধরুল ১৬৮ (তালতলা টাইগার্স)
  2. শাহাজাদা  ১৬৪ (রিভারভিউ)
  3. মশিউর  ১৬৩ (কামারুজ্জামান স্মৃতি সংঘ)
  4. রানা  ১৪৬ (ছোট বনগ্রাম রেঞ্জার্স )
  5. নাগিব  ১৪৩ (তালতলা টাইগার্স)

সর্বোচ্চ উইকেট :

  1. অণ্তর (ছোট বনগ্রাম রেঞ্জার্স )  ১৪
  2. নাগিব (তালতলা টাইগার্স) ১৩
  3. নবাব (ছোট বনগ্রাম রেঞ্জার্স ) ১৩

অলরাউন্ডার:

  1. নাগিব (তালতলা টাইগার্স) রান :১৪৩, উইকেট : ১৩
  2. অন্তর (ছোট বনগ্রাম রেঞ্জার্স ) রান : ৭৯ , উইকেট : ১৪
  3. রানা (ছোট বনগ্রাম রেঞ্জার্স ) রান :১৪৬ , উইকেট : ৩
  4. দেলওয়ার (কামারুজ্জামান স্মৃতি সংঘ) রান ৬১ : উইকেট : ১১

 

 

এই টূর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৫০ হাজার, রানার আপ দলকে ট্রফিসহ ২০ হাজার ও  তৃতীয় স্থান অধিকারী দলকে ট্রফিসহ ১০ হাজার টাকা প্রদান করা হবে। এছাপড়া প্রতিম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ বিশেষ পুরুষ্কার প্রদান করা হয় ।

 

গত ২৪ ফেব্রুয়ারী টূর্নামেন্টটি শুরু হয়ে আজ ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসটিকে ভালো খেলোয়াড় উপহার দিয়ে উৎসর্গ করে ফাইনালের মধ্যে দিয়ে টূর্নামেন্টের পর্দা নামবে।

 

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynews.com এ।

স/অ