রাজশাহীর খবর

বাজারের ব্যাগে ৮০ বোতল ফেনসিডিল

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১৮ মার্চ বিকাল চারটার দিকে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চাঁন্দাইকোনা ফ্লাইওভার সংলগ্ন বগুড়া টু ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় বাজারের ব্যাগে মাদক পরিবহন কালে ৮০ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি হলো দিনাজপুরের কতোয়ালি থানার খুদিহার গ্রামের আব্দুল লতিফের ছেলে সুজন বাবু (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেনসিডিল কেনা-বেচা করে আসছিল।