সদ্য প্রকাশিত
রাজনীতি

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততার জন্য গর্ববোধ করি: হাসান সরকার

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০২৫১ মিনিট পড়া
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততার জন্য গর্ববোধ করি: হাসান সরকার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন, যার বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে কোনো অভিযোগ নাই। তার সততার জন্য আমরা গর্ববোধ করি।

রোববার বিকালে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার বলেন, পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া আওয়ামী লীগের দোসর। সে এখনও সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। আওয়ামী লীগের শাসনামলে সে কলেজ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

টঙ্গী ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- গাজীপুর মহানগর বিএনপির  সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, আসাদুজ্জামান নূর, শেখ মোহাম্মদ সুমন, রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী প্রমুখ। পরে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

 

সূত্র: যুগান্তর