সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
নওগাঁ

নওগাঁয় সিপিবি’র গণজমায়েত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় সিপিবি’র গণজমায়েত অনুষ্ঠিত

নওগাঁ প্রতনিধি:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড জলি তালুকদার বলেছেন, গত ৪৬ বছরে আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী ক্ষমতায় থেকে প্রমাণ করেছে পুঁজিবাদের লুটপাটের ধারায় সাম্রাজ্যবাদের তাবেদারী করে সাম্প্রদায়িকতা দিয়ে গরীব, খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়।

নিতিহীন লুটপাটের রাজনীতি ও আদর্শহীন দর্শন দিয়ে জনজীবনে সঙ্কট মোচন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জোট মহাজোটের বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় একটি বাম গণতান্ত্রিক বিকল্প প্রতিষ্ঠা করা এখন দেশবাসীর প্রধান রাজনৈতিক কর্তব্য।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মান্দা উপজেলা কমিটির উদ্যোগে কমরেড কাজী কামাল হোসেনের শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার সতীহাট প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

স্থানীয় নেতা কমরেড আবুল কাসেমের সভাপতিত্বে এ গণজমায়েতে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অধ্যাপক ডা. এসএম ফজলুর রহমান, নওগাঁ জেলা কমিটির সভাপতি কমরেড মহসীন রেজা, সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, সদস্য সেকেন্দার আলী, ডা. খয়ের আলী ।
বক্তারা সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতা-লুটপাটতন্ত্র ও গণতন্ত্রহীনতাকে মানুষের প্রধান শত্রু বলে চিহ্নিত করে ‘৭২ এর সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য আ’লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোটের বিকল্প হিসেবে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার জন্য আত্রাইবাসীর প্রতি আহবান জানান।

স/আ