সিল্কসিটিনিউজ ডেস্ক:
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় হাসমত শেখ (৪০) নামের এক মোটরসাইকেলচালক মারা গেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) খায়েরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসমত সাজাইল ইউনিয়নের ডাঙ্গা মাজড়া গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, হাসমত মোটরসাইকেল চালিয়ে কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। খায়েরহাট বেলতলা বাজারে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ব্যাসপুরগামী ওয়াসিফ পরিবহনের একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
তিনি আরো জানান, এতে ঘটনাস্থলেই মারা যান হাসমত। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।









