সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ‘এল ক্লাসিকো’ উপভোগ করতে ফুটবল সমর্থকদের যেন আর তর সইছে না! প্রাক মৌসুম টুর্নামেন্টে বার্সা-রিয়াল ম্যাচের টিকিট মাত্র অাধ ঘণ্টায় শেষ। বোঝাই যাচ্ছে, গ্যালারিতে বসে দুই স্প্যানিশ জায়ান্টের লড়াই দেখতে কতটা উন্মুখ হয়ে আছেন দর্শকরা।

প্রথমবারের মতো আমেরিকার মাটিতে হতে যাচ্ছে এল ক্লাসিকো। স্পেনের বাইরে দ্বিতীয়বার। ৬৫,০০০ ধারণক্ষমতার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী ২৯ জুলাই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের (আইসিসি) ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রতি আসনের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ ডলার (১৮৫ ইউরো) ও ৪৫০০ (৪১৬৭ ইউরো) ডলারের মধ্যে। এমন অভাবনীয় চাহিদার কারণে অনেকেই ‘রিসেল’ মার্কেটে ফিরে যেতে পারেন। সবচেয়ে দামি আসনগুলো ইতোমধ্যেই পুনরায় বিক্রয় হয়েছে।
প্রসঙ্গত, ১৯৮২ সালে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত স্পেনের বাইরে প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।
সূত্র: বাংলা নিউজ










