সিল্কসিটিনিউজ ডেস্ক:
লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের হামলাকে ‘বড় খবর’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এই খবর জানিয়েছে।

রিটিশ পার্লামেন্টের বাইরে সংঘটিত ওই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৪ জন। তাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ২০ জন আহত হওয়ার খবর দিয়েছে। লন্ডন মেট্রোপলিট্রন পুলিশ ঘটনাকে ‘জঙ্গি হামলা’ আখ্যা দিয়েছে।
হোয়াইট হাউস সূত্র ইন্ডিপেনডেন্টকে জানিয়েছে, এই ঘটনাটি প্রেসিডেন্ট ট্রাম্পকে জাননোর পর তিনি প্রথমেই মন্তব্য করেন ‘বড় খবর’। এ সময় যুক্তরাজ্যকে সব রকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
ইউরোপীয় কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর পরিচয় জানতে পেরেছেন ব্রিটিশ গোয়েন্দারা। তবে তার সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, তদন্তকারীরা প্রাথমিকভাবে সন্দেহ করছেন, আইএসের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।
সূত্র: বাংলা ট্রিবিউন










