সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাকের আলির ব্যাটিং তাণ্ডব আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েষ্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছেন টাটাইগার বাহিনী। তিন ম্যাচের -২০ সিরিজের ম্যাচের শেষটিতেও বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর ফলে নিজ দেশের মাটিতেই টাইগার বাহিনীর কাছে ওয়েস্ট ইন্ডিজ ধবলধোলাইয়ের শিকার হলো। বাংলকদেশের দেয়া ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকে উইকেট হারাতে বসে। শেষ পর্যন্ত তারা ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয়ে যায়। এতে ৮০ রানের বিশাল বছর শেষ করলো টাইগার বাহিনী।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে জাকের আলীর ঝড়ো ব্যাটিংয়ে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ১৯ বলে ১৮ রান করা জাকের শেষ ২২ বলে ৫টি ছক্কা আর তিন বাউন্ডারিতে করেন ৫৪ রান।

ইনিংসের শেষ দিকে জাকেরের ব্যাটিং তাণ্ডব আর ইনিংসের শুরুতে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ।
শনিবার ওয়েষ্টে ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। চোটাক্রান্ত সৌম্য সরকারের পরিবর্তে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেই রীতিমতো তাণ্ডব শুরু করেন পারভেজ হোসেন ইমন। মাত্র ২১ বলে ৪টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৯ রান করে ফেরেন তিনি।
ইনিংসের প্রথম ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪০ রান। এই চল্লিশ রানের মধ্যে ৪টি চার আর এক ছক্কায় একাই ২৯ রান করেন ইমন।
পারভেজ উইকেটের এক প্রান্তে ব্যাটিং তাণ্ডব চালালেও অন্য প্রান্তে স্লো মোশন ব্যাটিং করে যান অধিনায়ক লিটন দাস। ৪.৪ ওভারে দলীয় ৪৪ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটন। তার আগে ১৩ বলে মাত্র ১৪ রান করার সুযোগ পান এই ওপেনার।
এরপর মাত্র ১০ রানের ব্যবধানে ফেরেন ইমন হোসেনও। তিনি আউট হন ২১ বলে ৩৯ রান করে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে ৯ বলে ৯ রানে ফেরেন তানজিদ হাসান তামিম। দলীয় ১০২ রানে ফেরেন মেহেদি হাসান মিরাজ।
রোস্টন চেজের করা ১৫তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল রান নিয়ে ডাবলের জন্য দৌড় শুরু করেন জাকের আলি। কিন্তু অপর প্রান্তের ব্যাটসম্যান শামিম পাটোয়ারি সাড়া না দেওয়ায় ভুল বোঝাবুঝির কারণে দুই ব্যাটসম্যান ক্রিজের এক প্রান্তে গিয়ে জড়ো হন। অপর প্রান্তে ফিল্ডারের কাছ থেকে বল পেয়ে স্টাম্প ভেঙে দেন রোস্টন চেজ।
রান আউট হয়ে মেজাজ হারিয়ে ক্ষোভ প্রকাশ করে মাঠ থেকে সোজা ড্রেসিরুমে ফেরেন জাকের আলি। কিন্তু রিপ্লেতে দেখা যায় পপিং ক্রিজের পাশে দাঁড়িয়ে স্লো মোশনে ব্যাট রাখছেন শামিম। তার ব্যাট মাটি স্পর্শ করার আগেই পপিং ক্রিজে দৌড়ে ব্যাট রাখেন জাকের আলি। যে কারণে পরিস্কার রান আউট হয়ে যান শামিম।
তখন ফিল্ড আম্পায়ার জাকের আলিকে ড্রেসিংরুম থেকে ডেকে মাঠে নিয়ে আসেন। ১৭ রানে ফের ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৪১ বলে ৬ ট ছক্ক আর তিন বাউন্ডারিতে ৭২ রান করে দলকে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর উপহার দেন জাকের।
এদিকে ব্যাট করতে নেমে ৪৬ রানে পাঁচ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মাহাদি, তাসকিন, হাসান মাহমুদ ও রিশাদদের বোলিং তোপে একের পর এক উইকেট হারাতে বসে ওয়েস্ট ইন্ডিজ। এর পর ৬০ রানের মাথায় আরও একটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে। প্রাণের খাতা না খুলতে ব্র্যান্ডন কিং আউট হোন প্রথমে। এরপর এরপর দ্বিতীয় উইকেট, জাস্টিন গ্রেভস দলীয় সাত রানের মাথায়, ৪৫ সনের মাথায় নিকোলাস পরান, ৪৬ রানের মাথায় রস্টোন চেজ ও জনসন চার্লস এবং ৬০ রানের মাথায় আউট হোন রোভমেন পাওয়েল। এর পর দলীয় ৭৫ রানের মোটি, ৯৭ রানে জোসেফ, ১০১ রানে শেফার্ড ও ১০৯ রানের মাথায় মেককই আউট হন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন শেফার্ড। বাংলাদেশের পক্ষে বিশাদ তিনটি, তাসকিন ও মেহেদি দুটি করে এবং হাসান মাহমুদ ও তানজিম হাসান একটি করে উইকেট লাভ করেন।









