জাতীয়

ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া: প্রেস উইং

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারত সীমান্ত এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেনি বাংলাদেশ।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ।

তবে ‘ইন্ডিয়া টুডে’র ওই সংবাদ ভুয়া ও বানোয়াট বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া ও বানোয়াট। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ।’