নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় খেজুর গুড় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন এলাকার প্রান্তিক খেজুর গুড় উৎপাদনকারী চাষি ও ব্যবসায়ীদেরকে নিয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
খেজুর গুড় উৎপাদনকারী চাষিদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, আপনারা খেজুর গুড়ে ক্ষতিকর অন্য কোনো উপদ্রব্য ব্যবহার করবেন না। যেহেতু ভেজাল দ্রাব্যের উপরে দন্ড দেওয়ার আইনের বিধাণ রয়েছে সেহেতু আপনারা গুড়ে ভেজাল কিছু মিশ্রিত করবেন না। চেষ্টা করবেন ভেজাল মুক্ত রাখার, এতে সাবাই উপকৃত হবে।

অবহিতকরন সভায় মভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাজুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, উপজেলা স্যানিটারি কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ সামছুদ্দিন, দুর্গাপুর ডিগ্রি কলেজের প্রভাষক জিয়াউল হক রতন, পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপি’র নেতা জাজির্স হোসেন সোহেলসহ বিভিন্ন এলাকার খেজুর গুড় উৎপাদনকারী চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।









