সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

আত্মসাতের অভিযোগে শিবগঞ্জ থানার দুই এএসআই ক্লোজড

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৭২ মিনিট পড়া
আত্মসাতের অভিযোগে শিবগঞ্জ থানার দুই এএসআই ক্লোজড

ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার মিস্টার আলী নামে এক প্রতিবন্ধী মেকারের কাছ থেকে নিয়ে যাওয়া ২৯টি মোবাইল ও দেড়লাখ টাকা আত্মসাতের ঘটনায় শিবগঞ্জ থানার এএসআই মাহবুবব ও এএসআই মতিয়ার রহমানকে ক্লোজড করা হয়েছে।

 
রোববার বিষয়টির সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মো. রমজান আলী সিল্কসিটি নিউজকে জানান, এর আগেও এরা একই ধরণের ঘটনা ঘটিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তদন্তের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
জানা গেছে, গত ১৪ মার্চ বেলা একটার দিকে শিবগঞ্জ থানার এএসআই মাহবুব ও এএসআই মতিয়ার রহমান বিনোদপুর চাঁদশিকারী গ্রামের প্রতিবন্ধী মোবাইল মেকার মিস্টার আলীর বাড়িতে কয়েকজন পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় এবং বাড়িতে থাকা অন্যের সার্ভিসিং করতে দেয়া ৩৯টি পুরাতন মোবাইল সেট ও কিছু কেসিংসহ তার বাড়িতে রাখা দেড় লাখ টাকা নিয়ে যান। এ সময় মিস্টার আলীর মা একজন মুক্তিযোদ্ধার মেয়ে পুলিশের কাছে এর কারণ জানতে চাইলে এএসআই মাহবুব তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

 
এ ঘটনায় মোবাইল মেকার মিস্টার আলী শিবগঞ্জ থানার ওসিকে জানালে ওসি পরদিন এসে তার মোবাইল ও টাকা নিয়ে যেতে বলেন। কিন্তু এরই মধ্যে এএসআই মাহবুব মিস্টার আলীকে জানান, ওসিকে দুই লাখ টাকা না দেয়া হলে তার নামে মামলা দিয়ে হয়রানী করা হবে। কিন্তু শেষ পর্যন্ত টাকা দিতে না পারায় থানায় মাত্র ১০টি মোবাইল জব্দ দেখিয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং বাকি ২৯টি মোবাইল ফোন ও দেড় লাখ টাকা আত্মসাত করেন এএসআই মাহবুব ও এএসআই মতিয়ার রহমান।

 
এ ব্যাপারে এএসআই মাহবুবের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে সংবাদ না করার অনুরোধ করেন।
স/শ