রাজশাহীর খবর

রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থার সভাপতি মোমিনুল

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থার সভাপতি ও জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংগঠনের সহ-সভাপতি মো: মোমিনুল ইসলামের দূররোগ্যে রোগের সুস্থতায় অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে।

গত ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় নওদাপাড়া ইসলামিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপ্রচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

দূররোগ্য রোগ থেকে মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মো: মোমিনুল ইসলাম। তিনি বলেন, রোগে আক্রান্ত হওয়ায় গত রোববার নওদাপাড়া ইসলামিয়া মেডিকেল হাসপাতালে অস্তরপ্রচার সম্পন্ন হয়েছে। টানা এক সপ্তাহ হাসপাতালে থাকার পর বর্তমানে নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছি। আপনারা আমার রোগমুক্তির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করবেন। আমি যেনো দ্রুত সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারি।