রাজশাহীর খবর

গোদাগাড়ীতে হাঁটতে গিয়ে প্রাণ গেল দুই বৃদ্ধার

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক ও গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে সকালে হাঁটতে বের হলে লাশ হতে হলো দুই বৃদ্ধাকে। নিহতরা হলেন, গোদাগাড়ী সদর এলাকার ইশরাইলের স্ত্রী মাবিয়া (৬০) এবং শ্রীমন্তপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী আনোয়ারা বানু (৬০)।

ঘটনাটি ঘটে আজ বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে। পরে নিহতদের লাশ উদ্ধার করে পুুলিশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

  • প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে বাড়ি থেকে একসঙ্গে হাঁটতে বের হন মাবিয়া ও আনোয়ারা। পরে স্থানীয়রা তাদের লাশ রাস্তায় ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের কাছে খবর দেন।

গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ সিল্কসিটি নিউজকে বলেন, নিহতদের লাশ দেখে মনে হচ্ছে বাস অথবা ট্রাকের ধাক্কায় দুই বৃদ্ধা একসঙ্গে মারা যান। লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

স/আর