সদ্য প্রকাশিত
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি
আন্তর্জাতিক

মার্কিন-তুরস্ক সম্পর্ক ও এফ-৩৫ নিয়ে যা বললেন এরদোগান

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
মার্কিন-তুরস্ক সম্পর্ক ও এফ-৩৫ নিয়ে যা বললেন এরদোগান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এ বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন এ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নত হবে বলেই আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেই সঙ্গে তিনি এ বিষয়ে সংশয়ও প্রকাশ করেছেন।

এরদোগান উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনগুলোর আচরণ তার দেশের জন্য ছিল নিতান্তই হতাশাজনক।

তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, ‘আমার আশা, নতুন নেতৃত্ব আগের প্রশাসনের চেয়ে খারাপ হবে না’।

এরদোগান এ সময় ডোনাল্ড ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধ বিমান ও বাণিজ্য ঘাটতির ইস্যুও তুলে ধরেন। বলেন, এফ-৩৫ ইস্যুতে কেবল ডোনাল্ড ট্রাম্পের আমলেই নয়, বরং আমেরিকার সবগুলো প্রশাসনেই হতাশা তৈরি করেছে।

সেই সঙ্গে তিনি তুরস্কের ১.৪৫ বিলিয়ন ডলার পাওনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘এটি কিন্তু একটা মামুলি অ্যামাউন্ট নয় এবং আমরা আমাদের এ পাওনা উদ্ধারের পদক্ষেপ চালিয়ে যাব’।

 

সূত্র: যুগান্তর