সদ্য প্রকাশিত
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি
আন্তর্জাতিক

আজারবাইজানের কাছে যুদ্ধবিমান বিক্রি করছে পাকিস্তান

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
আজারবাইজানের কাছে যুদ্ধবিমান বিক্রি করছে পাকিস্তান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আজারবাইজানের কাছে যুদ্ধবিমান বিক্রি করছে পাকিস্তান।

বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী বলেছে, তারা চীনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ ব্লক থ্রি ফাইটার জেট আজারবাইজানের কাছে বিক্রির জন্য চুক্তি করেছে।
পাকিস্তান আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য ও আজারবাইজানের বিমানবাহিনীর সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে পাকিস্তান যুদ্ধবিমান বিক্রি করছে।

সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইসলামাবাদ সফর করেন। তার সফরের সময়েই পাকিস্তানি যুদ্ধবিমানের সক্ষমতা সম্পর্কে তার কাছে বিস্তারিত তুলে ধরা হয়।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন