সদ্য প্রকাশিত
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি
আন্তর্জাতিক

অনাস্থা ভোটের মুখে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
অনাস্থা ভোটের মুখে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। বুধবার সেদেশের পার্লামেন্টে বিতর্কের পরই অনাস্থা ভোটের মুখে পড়তে হবে ট্রুডোকে।

গত সপ্তাহে ট্রুডোর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন কনজারভেটিভ নেতা পিয়ের পলিভার। তিনিই অনাস্থা প্রস্তাব এনেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রুডোর লিবারেল সরকারের প্রতি আস্থার অভাব ঘোষণা করে বিরোধী কনজারভেটিভ পার্টির একটি প্রস্তাবে হাউস অব কমন্সে স্থানীয় সময় বেলা ৩টা ৩০ মিনিটে ভোট হওয়ার কথা রয়েছে।
পণ্যমূল্য বৃদ্ধি এবং আবাসন সংকটের কারণে ট্রুডোর সরকার জনঅসন্তুষ্টির মধ্যে পড়ে গেছে। চলতি মাসে পার্লামেন্টে ট্রুডোর দল রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে যখন তার সরকারের শরিক দল নিউ ডেমোক্রেটিক পার্টি সমর্থন প্রত্যাহার করে নেয়।

কনজারভেটিভ নেতা পিয়ের পলিভার অভিযোগ করেছেন, ব্যাপক মুদ্রাস্ফীতির ফলে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এছাড়া দেশে বেড়েছে অপরাধের মাত্রাও। গত ৯ বছরে কানাডার ঋণের পরিমাণও দ্বিগুণ হয়ে গিয়েছে।

বিরোধী নেতার সব অভিযোগই মেনে নিয়েছেন ট্রুডো। একটি আলোচনাসভায় তিনি বলেছেন, আমি বুঝতে পারছি মানুষ খুব সমস্যায় রয়েছেন। খাদ্যদ্রব্য কেনা থেকে শুরু করে ঘর ভাড়া দেওয়া, পেট্রল কেনা- সব ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। কিন্তু কানাডার আমজনতা বুঝতে পারছেন যে, দেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তার মধ্যেই লড়াই চালিয়ে যাব।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন