সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

সব ধরনের ডিভাইস ব্যবহার বন্ধ, লেবাননের ঘটনায় সতর্ক ইরান

Silk City২৪ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
সব ধরনের ডিভাইস ব্যবহার বন্ধ, লেবাননের ঘটনায় সতর্ক ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননে দুই দফা ডিভাইস বিস্ফোরণের পর ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) তাদের সদস্যদের সব ধরনের যোগাযোগ ডিভাইস পরিহার করার নির্দেশ দিয়েছে।

একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কর্মীদের ব্যবহৃত সব ধরনের ডিভাইস পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে বড় অভিযান শুরু করেছে আইআরজিসি। ইরানের নিরাপত্তাবাহিনীর বেশিরভাগ ডিভাইসই তাদের নিজে দেশে তৈরি, কিংবা চীন ও রাশিয়া থেকে আমদানি করা।

আইআরজিসির ভেতর ইসরায়েলের বেতনভুক্ত এজেন্ট থাকতে পারে এমনটাই সন্দেহ করা হচ্ছে। তদন্তও শুরু হয়েছে। এই তদন্তের আওতায় সবার ব্যাংক অ্যাকাউন্ট, ভ্রমণ ইতিহাস ও পরিবারের অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখা হবে।
লেবাননের জোড়া বিস্ফোরণের পর ইরানেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তদন্ত করতে আইআরজিসি কর্মকর্তারা হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ করেছেন এবং বেশ কয়েকটি বিস্ফোরিত ডিভাইস পরীক্ষা-নিরীক্ষার জন্য তেহরানে আনার ব্যবস্থা করেছেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন