সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কূটনৈতিকশিষ্টাচার পরিপন্থি’

Silk City২৩ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কূটনৈতিকশিষ্টাচার পরিপন্থি’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যকে সম্পূর্ণভাবে কূটনৈতিক শিষ্টাচারপরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মধ্য দিয়ে পৃথিবীব্যাপী যে ভূকম্পন তৈরি হয়েছে। শেখ হাসিনা দেশে ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। সেটাতে তারা (ভারত) যে মনোক্ষুণ্ন ও বেদনার্ত সেটা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথার মধ্যে প্রকাশ পেয়েছে। যা সম্পূর্ণভাবে কূটনৈতিক শিষ্টাচারপরিপন্থি।

তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু তাদের অবশিষ্টাংশ দেশে আছেন। যারা এখন চুপ করে ও ঘাপটি মেরে আছেন। সাধারণ মানুষের মধ্যে চুপচাপ রয়েছেন। কিন্তু আসলে তারা চুপচাপ থাকলেও চুপচাপ নেই। দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশের সাম্য ও মর্যাদা ক্ষুণ্ন করতে তারা মরিয়া হয়ে উঠেছেন।

রিজভী বলেন, বাংলাদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং মুসলমান জনগোষ্ঠী যুগ যুগ ধরে ঐতিহ্যের ধারায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট ও অক্ষুণ্ন রেখেছেন। ঠিক একইভাবে সামনের দুর্গাপূজায় সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টা থাকবে। যদিও আমরা বিভিন্ন ধরনের আলামত দেখে মনে করছি, তারা (আওয়ামী লীগ) নাশকতা করার চেষ্টা করে বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বব্যাপী ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। তেমনি একটি ঘটনা খুলনায় বিভিন্ন মন্দিরে খোলা চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এটা নিঃসন্দেহে বড় ধরনের চক্রান্তের বহিঃপ্রকাশ। কিন্তু জনগণ এই বিষয়ে অত্যন্ত সতর্ক ও সচেতন আছে।

 

সূত্র: যুগান্তর