সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক

Silk City২৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মালয়েশিয়ায় আলোচিত ‘কাউন্টার সেটিং’ সিন্ডিকেটের এজেন্ট সন্দেহে এক বাংলাদেশি কোম্পানির পরিচালককে আটক করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন।

সূত্র জানায়, গত রাত ৮টার দিকে মালয়েশিয়ার ক্লাং উপত্যকায় এমএসিসি পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। দেশটির গণমাধ্যম এর সত্যতা নিশ্চিত করেছে।

অভিযোগ রয়েছে, তিনি সিন্ডিকেটের আওতায় দেশটির বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুস দিয়ে বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পার হওয়ার ব্যবস্থা করেন।

ঢাকার একটি সূত্র জানিয়েছে, গ্রেফতার হওয়া সেই বাংলাদেশি ঢাকার রিক্রুটিং এজেন্সি আফিফা ওভারসিসের স্বত্বাধিকারী আলতাব খান। সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মনিরুস সালেহীনসহ প্রভাবশালী শতাধিক রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানবপাচার আইনে করা মামলার বাদী তিনি।

এদিকে মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত গ্রেফতারের খবরে বলা হয়- এমএসিসির গোয়েন্দা পরিচালক দাতুক জয়নুল দারুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি দেশটির দুর্নীতি দমন আইন ২০০৯ এর ১৬(এ)(বি) ধারায় তদন্ত করা হচ্ছে।

 

সূত্র: যুগান্তর