সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইউক্রেনের গোলাবর্ষণে সীমান্তবর্তী রুশ গ্রামে নিহত ৩

Silk City২৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইউক্রেনের গোলাবর্ষণে সীমান্তবর্তী রুশ গ্রামে নিহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে ইউক্রেনের গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নর সোমবার এ তথ্য জানিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো তার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়া ও ইউক্রেনের সীমান্তবর্তী বসতিগুলো প্রায় প্রতিদিনই গোলাবর্ষণ ও ড্রোন হামলার শিকার হয়েছে।

বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে এক পোস্টে জানান, গ্রামটিতে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী গোলাবর্ষণ করেছে।

এতে দুজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর নিহত হয়েছে।
তিনি আরো বলেন, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আরখানগেলস্কো গ্রামে হামলায় এক শিশুসহ আরো দুজন আহত হয়েছে।

এলাকাটি ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের ঠিক বিপরীতে অবস্থিত, যেখানে মস্কো মে মাসে একটি বড় ধরনের নতুন আক্রমণ শুরু করেছিল, যার উদ্দেশ্য ছিল রাশিয়ার নিজস্ব সীমান্তবর্তী গ্রামগুলোকে গোলাবর্ষণ থেকে রক্ষার জন্য একটি ‘বাফার জোন’ তৈরি করা।

 

সূত্র: কালের কণ্ঠ