সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন ইমরান খান

Silk City২৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন ইমরান খান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান অভ্যন্তরীণভাবে পাকিস্তান ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন। যদিও দেশটি জাতিগতভাবে সরাসরি ইসরাইলের বিপক্ষে অবস্থান করে থাকে। টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর সামা টিভির

ওই প্রতিবেদনে ইমরান খানকে ইসরাইলের জন্য ‘সমমনা রাজনীতিবিদ’ হিসেবে অভিহিত করা হয়েছে। সেইসঙ্গে সাম্প্রতিক নির্বাচনে তার দলের রাজনৈতিক সাফল্য পাকিস্তান-ইসরাইল সম্পর্কের পুনর্মূল্যায়নের সুযোগ এনে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেরুজালেম পোস্ট বলছে, পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ দীর্ঘদিন এ ধরনের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে আসছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন এবং ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে সম্ভাব্য প্রত্যাবর্তন পাকিস্তান-ইসরাইল সম্পর্কের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।

গণমাধ্যমটি বলছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হলে পাকিস্তানের কৃষি, সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতিসহ অর্থনৈতিকভাবে দেশটি ব্যাপক লাভবান হবে।

 

সূত্র: যুগান্তর