সদ্য প্রকাশিত
রাজনীতি

মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

Silk City২২ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সন্ধ্যার ৭টার দিকে গুলশান থেকে হাসপাতালের উদ্দেশ্য রওনা করেন ফখরুল। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে শনিবার দিনগত মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে মাহমুদুর রহমান মান্না রাজধানীর পিজি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ জানিয়েছেন, মান্না হার্ট অ্যাটাক করেছেন এবং ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন।

মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীব।

 

সূত্র: যুগান্তর