সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ

Silk City২২ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে সংঘাতের মধ্যে থাকা দেশটির ভূখণ্ড ত্যাগ করার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রশাসন শনিবার এক বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করেছে যে, বাণিজ্যিক বিমান পরিষেবা এখনও চালু থাকলেও সীমিত পরিসরে চলাচল করছে এবং ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে এ সুযোগগুলোও বন্ধ হয়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের এ নির্দেশনাটি এমন সময়ে এলো, যখন ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত উত্তেজনা ও সংঘাত বেড়ে গেছে।

এমন প্রেক্ষাপটে লেবাননের দক্ষিণাঞ্চল এবং শরণার্থী শিবিরে অবস্থানরত আমেরিকানদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জোর দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত লড়াই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত গাজার ওপর ইসরাইলি আক্রমণ শুরু হওয়ার পর থেকেই এ উত্তেজনা বাড়তে থাকে।

এদিকে সম্প্রতি পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণ হামলার প্রতিশোধে শনিবার রাত থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে লেবাবনের সশস্ত্র গোষ্ঠীটি। মুহুর্মুহু রকেট হামলায় ইসরাইলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরাইলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন।

হিজবুল্লাহর এ হামলার পর ইসরাইলের উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে একযোগে প্রায় ২০টি প্রোজেক্টাইলের প্রবেশ শনাক্ত করা হয়েছে। এরপর সকাল ৬টার দিকে লেবানন থেকে আরও প্রায় ৮৫টি প্রোজেক্টাইল ছোড়া হয়েছে।

 

সূত্র: যুগান্তর