সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর বন্দুক হামলায় নিহত ৪

Silk City২২ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর বন্দুক হামলায় নিহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের পথচারীদের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির আলাবামা রাজ্যের বার্মিংহাম শহরে এ ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বার্মিংহাম পুলিশ বিভাগ জানিয়েছে- শহরের অন্যতম জনপ্রিয় বিনোদন এলাকা হিসেবে পরিচিত ফাইভ পয়েন্ট দক্ষিণ এলাকার একটি রাস্তায় পথচারীদের ওপর বন্দুক হামলা হয়েছে। স্থানীয় সময় রাত ১১টার দিকে গুলি চালানো হয়।

বার্মিংহাম পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছে, “এই বন্দুক হামলায় সম্ভবত একাধিক ব্যক্তি জড়িত। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।”

বার্মিংহাম পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড বলেছেন, পুলিশ কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন তারা গুলিবিদ্ধ দুজন পুরুষ এবং একজন নারীকে গুরুতর অবস্থায় দেখতে পান। তিনজনকেই পরে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

তিনি আরও জানান, বন্দুক হামলায় আহত কয়েক ডজন মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা সঙ্কটাপন্ন।

তদন্তকারীরা বলেছেন, এ ঘটনায় তারা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। তাদের ধারণা, এই হামলায় পেছনে একাধিক বন্দুকধারী ছিলেন। তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে।

ফিটজেরাল্ডের মতে, বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহায়তা করছে। তিনি বলেন, “নিশ্চিত থাকুন, এ ঘটনায় কে দায়ী ছিল তা উদঘাটন, সনাক্ত এবং খুঁজে বের করার জন্য আমরা সম্ভাব্য সবকিছু করছি।”

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন