সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

কোয়াড সম্মেলনে বাংলাদেশ নিয়ে আলোচনা

Silk City২২ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
কোয়াড সম্মেলনে বাংলাদেশ নিয়ে আলোচনা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি রবিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় কোয়াড সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ‘পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় হয়েছে’।

কোয়াড নেতাদের মধ্যে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কি না—এমন এক প্রশ্নের জবাবে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে মিসরি বলেন, ‘যেমন আমি বলেছি, এই আলোচনাগুলো সেই অঞ্চলের বিষয়গুলো নিয়ে ছিল। তারা হয়ত এক বা অন্য পক্ষের জন্য দ্বিপক্ষীয় স্বার্থের হতে পারে, কিন্তু তারা সেই অঞ্চলের বাইরেও তাৎপর্যপূর্ণ।

এই প্রেক্ষাপটে একাধিক পরিস্থিতি আলোচনা করা হয়েছে। বাংলাদেশের বিষয়ও আলোচনায় স্থান পেয়েছে এবং পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় হয়েছে।’

উল্লেখ্য, আন্দোলনের মুখ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হন। এখন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।

 

সূত্র: কালের কণ্ঠ