সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরাইল

Silk City২১ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরাইল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সম্প্রতি দক্ষিণ লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইলের দখলকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবারের এ হামলায় অন্তত ২৫টি রকেট দখলকৃত উত্তর ফিলিস্তিনের ভূখন্ডে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

এদিকে নতুন এ আক্রমণটি ইসরাইলি নর্দার্ন কমান্ডের প্রধান বিমান প্রতিরক্ষা কমান্ড সেন্টারকে লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

এছাড়াও হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে, তারা কাতিউশা রকেট ব্যবহার করে ইসরাইলের রামোট নাফতালি সামরিক ঘাঁটিতে গোলানি ব্রিগেডের সঙ্গে সম্পর্কিত ৬৩১তম রিকনিসান্স ব্যাটালিয়নের মোতায়েন কেন্দ্রেও আক্রমণ চালিয়েছে।

এদিকে ইসরাইলি মিডিয়াগুলো জানিয়েছে, লেবানন থেকে দখলকৃত গোলান মালভূমির দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

লেবাননের গণমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ এ আক্রমণ ইসরাইলি বাহিনীর দ্বারা দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো ৭০টি বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে।

শুক্রবার ওই ইসরাইলি হামলায় বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। যার মধ্যে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিলও ছিলেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার লেবানিজ।

 

সূত্র: যুগান্তর