সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশিসহ ৯৩ নারী-পুরুষ গ্রেফতার

Silk City২১ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশিসহ ৯৩ নারী-পুরুষ গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নির্মাণ শ্রমিক হিসাবে ওয়ার্ক পারমিট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করলেও পরবর্তীতে বিনোদন কেন্দ্রে কাজ করতে দেখা যায় অনেককে।

ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন (অপারেশনস) জাফরি এমবোক তাহা বলেন, পুত্রজায়া, পেরাক, কেলান্তান এবং পার্লিসের ৭০ জন ইমিগ্রেশন অফিসার শুক্রবার রাত ১০ টার দিকে মেনজালারা এবং বুকিত বিনতাং এর দুটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযানে অংশ নেন।

অভিযানে ৯৩ জন বিদেশিকে গ্রেফতার করা হয়।  যাদের মধ্যে ৬২ জন থাই নারী ও একজন থাই পুরুষ; ১০ জন ভিয়েতনামী নারী, ১১ জন চীনা অভিবাসী; পাঁচজন বাংলাদেশি পুরুষ; দুজন মিয়ানমারের পুরুষ এবং লাওস ও মঙ্গোলিয়ার একজন করে নারী এসময় গ্রেফতার হয়েছেন। অভিযান পরিচালনার পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

জাফরি বলেন, অভিযান চালানো দুটি বিনোদন কেন্দ্রের মোডাস অপারেন্ডি ছিল বিদেশিদের কাছে ১০০ থেকে ১০০০ রিংগিতের বিনিময়ে যৌন পরিসেবা দেওয়া।

তিনি বলেন, প্রাথমিক পরিদর্শনের ভিত্তিতে দেখা গেছে গ্রেফতার হওয়া বেশিরভাগ বিদেশির পর্যটক হিসাবে ভিসা ছিল কিন্তু তাদের অধিকাংশেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

গ্রেফতারকৃত সব বিদেশিকে ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: যুগান্তর