সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইসরাইলের ‘কাপুরুষোচিত হামলা’র প্রতিশোধ নেবে হামাস

Silk City২১ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলের ‘কাপুরুষোচিত হামলা’র প্রতিশোধ নেবে হামাস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলের হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত হত্যা’ বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস। সেই সঙ্গে এ হামলার প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার বৈরুতে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হন। যাকে হিজবুল্লাহ ‘বিশ্বাসঘাতকতাময় ইসরাইলি হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে।

লেবাননের রাজধানীর দক্ষিণাঞ্চলীয় একটি উপশহরে সংঘটিত এ হামলায় আরও ৩১ জন নিহত হন বলে জানা গেছে।

হিজবুল্লাহ এবং হামাস উভয়ই এ ঘটনায় ইসরাইলের কঠোর সমালোচনা করেছে এবং প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 

সূত্র: যুগান্তর