সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

‘গাজায় শিশুদের এমন নিদারুণ মৃত্যু ইতিহাসে মেলা কঠিন’

Silk City২১ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
‘গাজায় শিশুদের এমন নিদারুণ মৃত্যু ইতিহাসে মেলা কঠিন’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় শিশুদের অধিকার রক্ষার বৈশ্বিক চুক্তির মারাত্মক লঙ্ঘন করার অভিযোগ তুলেছে জাতিসংঘের একটি কমিটি। কমিটি বলেছে, গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপ শিশুদের জীবনে বিপর্যয়কর প্রভাব ফেলেছে। গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিটির ভাইস চেয়ারপারসন ব্রাগি গুডর্ব্যান্ডসন বলেন, গাজায় শিশুদের এমন নিদারুণ মৃত্যু বলতে গেলে ইতিহাসে মেলা কঠিন।

গাজায় সাম্প্রতিক ইতিহাসে শিশুদের অধিকার রক্ষার বৈশ্বিক চুক্তির সবচেয়ে বড় লঙ্ঘন ইসরায়েল করেছে।

গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা শুরুর পর থেকে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ হাজারের বেশি শিশু-কিশোর

ভাইস চেয়ারপারসন ব্রাগি গুডর্ব্যান্ডসন আরো বলেন, এটি আসলেই ইতিহাসের এক অন্ধকার স্থান। তিনি বলেন, ‘শিশুদের অধিকার রক্ষার চুক্তির এত ব্যাপক মাত্রায় লঙ্ঘনের চিত্র গাজার আগে কোথাও দেখেছি বলে মনে করি না।

ব্রিটিশ ত্রাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন গত জুনে এক প্রতিবেদনে বলেছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হতাহতের তালিকার বাইরেও হাজারো শিশু ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে বলে ধারণা করা হয়।

গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা চলছেই।গতকাল শুক্রবার গাজা সিটি, নুসেইরাত শরণার্থীশিবিরসহ বিভিন্ন স্থানে হামলায় অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর মিলেছে। গাজায় গতকাল ২২২টি ত্রাণের ট্রাক ঢুকেছে বলে ইসরায়েল দাবি করেছে।

 

সূত্র: কালের কণ্ঠ