সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

রাশিয়ান অ্যাপ টেলিগ্রাম ব্যবহার নিষিদ্ধ করল ইউক্রেন

Silk City২১ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
রাশিয়ান অ্যাপ টেলিগ্রাম ব্যবহার নিষিদ্ধ করল ইউক্রেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিজেদের নির্মিত টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ইউক্রেনের কর্মকর্তা ও সামরিক কর্মীদের অবস্থান জেনে যাচ্ছে রাশিয়া। যা তাদের চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাড়তি সহায়তা দিচ্ছে। এমন দাবিতে, নিজেদের কর্মকর্তা ও সামরিক কর্মীদের অফিসিয়াল ডিভাইসে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ইউক্রেন।

নিজেদের নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল তাদের সামরিক কর্মী এবং বেসামরিক কর্মচারীদের অফিসিয়াল ডিভাইসে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ব্যবহার করতে নিষেধ করেছে। শুক্রবার এক কর্মকর্তা টেলিগ্রাম অ্যাপ ব্যবহারে এমন নিষেধাজ্ঞা জারি করেন।

ইউক্রেন নিরাপত্তা কাউন্সিলের প্রেস সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ঘোষণায় বলেন, বৃহস্পতিবার জাতীয় সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেশন সেন্টারের সভায় টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে- কর্মকর্তা, সামরিক কর্মী, নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মী এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো অপারেটরদের অফিস ডিভাইসে টেলিগ্রাম ইনস্টল এবং ব্যবহার করা নিষিদ্ধ।

টেলিগ্রাম নিষিদ্ধের কারণ হিসেবে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের দাবি, রাশিয়া ফিশিং এবং সাইবার আক্রমণের জন্য টেলিগ্রাম ব্যবহারকারীদের ট্যাগ করছে। যার ফলে ব্যবহারকারীর ভূ-অবস্থানের ডেটা পেয়ে যাচ্ছে তারা। যা কাজে লাগিয়ে বিমান হামলা পর্যন্ত চালানো হচ্ছে।

তাদের আরও দাবি, অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত চিঠিপত্র এবং ডেটা অ্যাক্সেস রয়েছে রাশিয়ান গোয়েন্দা সংস্থার কাছে।

 

সূত্র: যুগান্তর