সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের আবেদন কমেছে, কিন্তু কেন?

Silk City২১ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের আবেদন কমেছে, কিন্তু কেন?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন দেশে বাড়তে থাকা অভিবাসনপ্রত্যাশী ও আশ্রয়প্রার্থীদের স্রোত গত বছরের তুলনায় কমেছে। গত এক বছরের মধ্যে প্রথম এই পরিসংখ্যান নিম্নমুখী হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান বিষয়ক সংস্থা ইউরোস্ট্যাট জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পেতে গত জুন মাসে ৭০ হাজার ৩৭৫টি আবেদন পড়েছে৷ গত বছরের জুন মাসের তুলনায় সংখ্যাটি ১৭ শতাংশ কম৷

সংস্থাটি আরও জানিয়েছে, মোট আবেদনের ১২ শতাংশ করেছেন সিরিয়ানরা৷ এরপরে আছেন ভেনিজুয়েলা (৯ শতাংশ) ও আফগানিস্তানের (৮ শতাংশ) নাগরিকেরা৷

এদিকে আরেক প্রতিবেদনে ডয়চে ভেলে জানিয়েছে, ২০২৪ সালের জুন মাসে জার্মানিতে আশ্রয়ের আবেদনের সংখ্যা মোট ১৬ হাজার ৭৭০টি৷ যা গতবছরের জুন মাসের চেয়ে ২৭ শতাংশ কম৷

জার্মানিতে চরম ডানপন্থিদের সমর্থন বাড়ার ফলে অভিবাসন নীতি দিন দিন কঠোর করছে সরকার৷ জার্মানির সব স্থলসীমান্তে পুলিশ নজরদারি বাড়ানো শুরু করেছে৷

গত কয়েক বছর ধরে ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ইতালি, গ্রিস ও স্পেন, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য এবং স্থলপথে পূর্ব ইউরোপ হয়ে জার্মানি-ফ্রান্স-সুইডেনসহ বিভিন্ন দেশে ঢুকছেন এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশী ও আশ্রয়প্রার্থীরা।

কোনো প্রকার নথিপত্র ছাড়া অবৈধভাবে প্রবেশ করা এসব অভিবাসনপ্রত্যাশীদের চাপে নাভিশ্বাস উঠছে ইউরোপের বিভিন্ন দেশের। উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়েই এসব পথে পা বাড়াচ্ছে মানুষ। যাদের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত, রাজনৈতিক অস্থিতিশীল এবং দরিদ্র দেশের নাগরিক।

 

সূত্র: যুগান্তর