সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৫৩

Silk City২১ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৫৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে মাদক কারবারিদের সংঘর্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৫১ জন। গত ৯ সেপ্টেম্বর থেকে এ সংঘর্ষ শুরু হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভয়ঙ্কর এই সহিংসতা থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। আমেরিকায় মেক্সিকোর মাদকসম্রাট ইসমায়েল এল মায়ো জাম্বাদার গ্রেফতারের পর গত জুলাইতে সিনালোয়া দুটি সবচেয়ে শক্তিশালী মাদক কারবারি গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্বের শুরু হয়।

জাম্বাদার অভিযোগ, লস চাপিতোস মাদক কারবারি গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ সদস্য তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

বৃহস্পতিবার মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর জানান, যুক্তরাষ্ট্র এই অস্থিতিশীলতার জন্য আংশিকভাবে দায়ী।

এ নিয়ে গত ৯ সেপ্টেম্বর সিনালোয়া রাজ্যের রাজধানী কুলিয়াকানে সংঘাত শুরু হয়। এর কারণে রাজ্যটিতে স্কুল, রেস্টুরেন্ট ও শপিংমল কিছু দিন বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার রাজ্যটির গভর্নর রুবেন রোচা মোয়া বলেন, সহিংসতার ঘটনায় ৪০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুরো সিনালোয়া রাজ্যজুড়ে ৫ হাজার খাবার প্যাকেজ বিতরণ করা হয়েছে।

এদিকে সহিংসতা থামাতে হিমশিম খাচ্ছে মেক্সিকোর সেনাবাহিনী। বৃহস্পতিবার তারা লস চাপিতোস গোষ্ঠীর নেতা ইভান আর্কিভালদো গুজম্যান গ্রেফতার করে। তিনি সিনালোয়া রাজ্যের সাবেক মাদক সম্রাট জোয়াকিন এল চ্যাপো গুজম্যানের ছেলে। সূত্র: যুগান্তর