সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়ানোর নির্দেশ পুতিনের

Silk City২০ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়ানোর নির্দেশ পুতিনের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, চলতি বছর রাশিয়া প্রায় ১৪ লাখ ড্রোন উৎপাদন করবে। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব ড্রোন কাজে দেবে বলে ধারণা করা হচ্ছে।

অফাবৎঃরংবসবহঃ

প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক-শিল্প কমিশনের বৈঠকে ওই নির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, ২০২৩ সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় এক লাখ ৪০ হাজার ড্রোন সরবরাহ করা হয়েছে। পুতিন বলেন, চলতি বছর এ সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় অর্থাৎ প্রায় ১০ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে যাচ্ছে রাশিয়া। দু’দেশের মধ্যকার প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তের যুদ্ধে মূলত আর্টিলারি ও ড্রোন ইউনিটগুলো ব্যবহার করছে উভয় দেশ।

লোকবল ব্যবহার না করে হামলার কাজে ব্যবহার করা যায় বলে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ সাম্প্রতিক সময়ে ড্রোন উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে।

এ সম্পর্কে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে যারা ড্রোনের চাহিদা মেটাতে পারবে তারাই জয়লাভ করবে।

 

সূত্র: যুগান্তর