সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইসরায়েলে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৭০

Silk City২০ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরায়েলে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৭০

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৯১৩ জন হয়েছে। গত জুন মাসে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই ভাইরাসে আক্রান্ত মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

সংক্রমিত মশার মাধ্যমে ওয়েস্ট নাইল ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে।

তবে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এই ভাইরাস ছড়ায় না। এ ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ লোকের কোনো লক্ষণ প্রকাশ পায় না।

প্রায় ২০ শতাংশ জ্বর, মাথা ব্যথা এবং শরীরের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ অনুভব করতে পারেন। সংক্রামিতদের মধ্যে ১ শতাংশেরও কম মানুষ সম্ভাব্য বিরল জটিলতা, যেমন মস্তিষ্কের তীব্র প্রদাহ বা মেনিনজাইটিসে আক্রান্ত হতে পারে।

বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হলে মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

 

সূত্র: কালের কণ্ঠ