সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

কারামুক্ত হলেন সাবেক ইরানি প্রেসিডেন্টের মেয়ে ফায়েজা

Silk City২০ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
কারামুক্ত হলেন সাবেক ইরানি প্রেসিডেন্টের মেয়ে ফায়েজা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দুই বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজা হাশেমি রাফসানজানি (৬১)।

গত বুধবার তেহরানের এভিন কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

ফায়েজা দেশটির সাবেক আইনপ্রণেতা ও মানবাধিকারকর্মী। তাকে ২০২২ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়েছিল।

ফায়েজার বিরুদ্ধে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় সৃষ্ট বিক্ষোভে লোকজনকে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এ ঘটনায় ফায়েজাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তার আবেদনের ভিত্তিতে আপিল বিভাগের রুলে মুক্তি মেলে।

এর আগে, ২০১২ সালেও ইরান সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল ফায়েজাকে।

 

সূত্র: যুগান্তর