সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

এবার হিজবুল্লাহর ওয়্যারলেস রেডিওতে বিস্ফোরণ

Silk City১৮ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
এবার হিজবুল্লাহর ওয়্যারলেস রেডিওতে বিস্ফোরণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এবার লেবাননের দক্ষিণে এবং বৈরুতের দক্ষিণ শহরগুলোতে হিজবুল্লাহর ব্যবহৃত ওয়্যারলেস রেডিও বিস্ফোরিত হয়েছে।

বুধবার এ ঘটনা ঘটেছে। নিরাপত্তা সূত্র ও একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদেন এ দাবি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার হিজবুল্লাহর কেনা পাঁচ হাজার পেজারে (যোগাযোগের ডিভাইস) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন নিহত ও তিন হাজারের বেশি আহত হয়। এই পেজারগুলোর ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
লেবাননের একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্র জানিয়েছে, হাতে ধরা রেডিওগুলো হিজবুল্লাহ পাঁচ মাস আগে কিনেছিল। প্রায় একই সময়ে পেজারগুলো কেনা হয়েছিল। মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহতদের জানাজার সময় রেডিওগুলো বিস্ফোরিত হয়।

বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, “তাদের যোদ্ধারা অন্যান্য দিনের মতো আজও গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লেবাননে মঙ্গলবারের গণহত্যার ঘটনায় আলাদাভাবে কঠোর প্রতিশোধ নেবে।”

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন