সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

হাঙরের আক্রমণে প্রাণ গেল নারী পর্যটকের

Silk City১৮ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
হাঙরের আক্রমণে প্রাণ গেল নারী পর্যটকের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হাঙরের আক্রমণে এক জার্মান নারীর মৃত্যু হয়েছে। আক্রমণের সময় তিনি তার নৌকার পাশে সাঁতার কাটাছিলেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ ও পশ্চিম আফ্রিকার মধ্যবর্তী উত্তাল সমুদ্রে স্থানীয় সময় সোমবার ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশের মুখপাত্র বুধবার এ তথ্য জানিয়েছেন।

৩০ বছর বয়সী ওই নারী ১৪ সেপ্টেম্বর র্গ্যান ক্যানারিয়া দ্বীপ থেকে দক্ষিণ দিকে যাত্রা করা একটি নৌকায় ভ্রমণ করছিলেন। পুলিশ জানিয়েছে, তাকে একটি হাঙর আক্রমণ করে এবং তার একটি পা কামড়ে ছিঁড়ে ফেলে।

এদিকে খবর পেয়ে কোস্ট গার্ডরা র্গ্যান ক্যানারিয়া থেকে ঘটনাস্থলে উড়ে গিয়ে তাকে উদ্ধার করে। দ্বীপের ৫১৪ কিলোমিটার দক্ষিণে ঘটনাস্থলের অবস্থান।

তবে হেলিকপ্টারে নেওয়ার পর তিনি তার আঘাতের কারণে মারা যান। কোস্ট গার্ডের একজন মুখপাত্র বলেছেন, ৩০ বছর বয়সী ওই নারী আক্রমণে একটি পা হারান এবং পরে স্প্যানিশ উদ্ধারকারী হেলিকপ্টারে নিয়ে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

যদিও কিছু হাঙর প্রজাতি এত বড় ও আক্রমণাত্মক যে তারা মানুষের আকারের প্রাণীদের শিকার করতে পারে, তবে বাস্তবে হাঙরের আক্রমণ ও এতে মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে খুবই বিরল। ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টরির আন্তর্জাতিক হাঙর আক্রমণ ফাইল (আইএসএএফ) ২০২৩ সালে বিশ্বব্যাপী হাঙর সম্পর্কিত ১৪টি মৃত্যুর ঘটনা চিহ্নিত করেছে।

স্পেনের ইতিহাসে মাত্র ছয়টি নিশ্চিত হাঙর সম্পর্কিত ঘটনার রেকর্ড করেছে তারা।

 

সূত্র: কালের কণ্ঠ