সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

রাহুল গান্ধীর জিভ কাটতে পারলে ১৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা

Silk City১৭ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
রাহুল গান্ধীর জিভ কাটতে পারলে ১৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা ও লোকসভার এমপি রাহুল গান্ধীর জিভ কেটে ফেলতে পারলে পুরস্কার ঘোষণা করেছেন শিবসেনার এক নেতা। শিবসেনার এই নেতার নাম সঞ্জয় গায়কোয়াড়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনার বিধায়ক তিনি। খবর এনডিটিভির

সংরক্ষণব্যবস্থা বাতিলের পক্ষে মন্তব্য করার কারণে রাহুল গান্ধীর জিভ কাটার জন্য এই পুরস্কার ঘোষণা করেন সঞ্জয় গায়কোয়াড়। পুরস্কারের পরিমাণ ১১ লাখ রুপি বা বাংলাদেশি প্রায় ১৫ লাখ টাকা। তবে এই মন্তব্যকে সমর্থন করেন না বলে জানান মহারাষ্ট্রের বিজেপি প্রেসিডেন্ট চন্দ্রশেখর বেভানকুল।

সোমবার শিবসেনার বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় বলেন, দেশের বাইরে থাকার সময় রাহুল গান্ধী ভারতের সংরক্ষণব্যবস্থা বাতিল করতে চেয়েছিলেন। এর মাধ্যমেই আসলে কংগ্রেসের মুখোশ উন্মোচিত হয়েছে।

সঞ্জয় গায়কোয়াড় আরও বলেন, রাহুল গান্ধী কিছুদিন আগে আমেরিকা যান। সে সময় তিনি ভারতের সংরক্ষণব্যবস্থা নিয়ে মন্তব্য করেন। এতে মনে হচ্ছে, তিনি এই ব্যবস্থার বিরোধিতা করেছেন। এ কারণে আমি এখন ঘোষণা দিচ্ছি, কেউ রাহুলের জিভ কাটতে পারলে তাকে ১১ লাখ রুপি পুরস্কার দেব। গান্ধীর এই মন্তব্য ভারতীয়দের মর্মাহত করেছে। এতে মারাঠাসহ বিভিন্ন গোষ্ঠীকে অবজ্ঞা করা হয়েছে।

শিবসেনার এই বিধায়ক আরও বলেন, জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাহুল গান্ধী। মারাঠা, ধাঙড় ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষ সংরক্ষণের জন্য লড়াই করছেন। কিন্তু, তার আগেই গান্ধী সংরক্ষণ বিলোপের কথা বলছেন। কংগ্রেস সাংসদ মাঝেমধ্যেই সংবিধান তুলে দেখান এবং মানুষকে মিথ্যা বোঝান যে, বিজেপি সংবিধানকে বদলে দিতে চায়। কিন্তু কংগ্রেস আসলে চায় দেশকে ৪০০ বছর পেছনে ঠেলে দিতে।

 

সূত্র: যুগান্তর