সদ্য প্রকাশিত
বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না
আন্তর্জাতিক

রাশিয়ার আরও গভীরে হামলা চালানোর অনুমতি চান জেলেনস্কি

Silk City১৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
রাশিয়ার আরও গভীরে হামলা চালানোর অনুমতি চান জেলেনস্কি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার আরো গভীরের সামরিক লক্ষ্যবস্তুতে, বিশেষ করে বিমানঘাঁটিতে হামলা চালাতে পশ্চিমাদের অনুমতি চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের খারকিভে রাশিয়ার ভয়াবহ হামলার পর জেলেনস্কি এই আহ্বান জানান।

নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেছেন, শুধু একটি পদ্ধতিগত সমাধানের মাধ্যমে এই সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব। আর তা হলো, রাশিয়ার সামরিক বিমানঘাঁটিগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালির কাছ থেকে যথাযথ সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
এর আগে গতকালই রাশিয়ার একটি গাইডেড বোমা খারকিভের একটি আবাসিক ভবনে আঘাত হানে। একজন নিহতসহ এই হামলায় ৪২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া সুমি ও দোনেৎস্ক অঞ্চলে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, রুশ বাহিনী প্রতিদিন অন্তত ১০০টি বিমান হামলা চালাচ্ছেন। এসব হামলা প্রতিরোধে ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার আরও ভেতরে দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতি চাইছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন