সদ্য প্রকাশিত
বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না
আন্তর্জাতিক

জার্মানিতে বিস্ফোরণ

Silk City১৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
জার্মানিতে বিস্ফোরণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কোলনে স্থানীয় সময় সোমবার সকালে একটি বিস্ফোরণ হয়েছে। এতে একটি বড় ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে অভিযান শুরু করেছে পুলিশ।

নর্থ রাইন ভেস্টফালিয়া রাজ্যের কোলন শহরের মাঝামাঝি এলাকা সোমবার সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে।

বিস্ফোরণের পরই শহরটির কেন্দ্রের রুডলফপ্লাৎজ ও ফ্রিজেনপ্লাৎজ অঞ্চলের মধ্যকার সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়।
বিভিন্ন জার্মান সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা ডিপিএর খবর অনুযায়ী, সেখানে পুলিশের বড় ধরনের অভিযান চলছে।

কোলন শহরের হোহেনজলের্নরিং পাড়াটি মূলত ক্লাব, বার ও পাবের জন্য পরিচিত। সেই অঞ্চলেই বিস্ফোরণটি হয় বলে জানা গেছে।

বিস্ফোরণের ফলে সেখানকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেডিও কোলনের খবরে জানানো হয়েছে, বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। তবে আর কোনো সংবাদমাধ্যমে হতাহতের কোনো খবর আসেনি।

কী কারণে এই বিস্ফোরণ এখনো তা জানা যায়নি।

 

সূত্র: কালের কণ্ঠ