রাজশাহী

তানোরে ব্যবসায়ীর টাকা ছিনতাই

Silk City৪ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে রাস্তা পথরোধ করে এক ব্যবসায়ীর মোটরসাইকেল পথরোধ করে দুই লাখ ৪৫ হাজার টাকা টাকা ছিনিয়ে নেয়াসহ ব্যবসায়ীকে মারপিট করার ঘটনা ঘটেছে। আহত ব্যাবসায়ী আব্দুল বাশির (৩৯) তানোর স্বাস্থ্য কেন্দ্রে চিকিসাধীন রয়েছে।

এবিষয়ে মঙ্গলবার দুপুরে ওই ব্যবসায়ী বাদি হয়ে ৩ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল বাশির তানোর উপজেলার কলমা বাজারে মাছের ফীড ও খৈল এর দোকান রয়েছে। তিনি বাজারের একজন বড় ব্যবসায়ী। সোমবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে রামনাথপুর গ্রামে নিজ বাড়ি ফির ছিলেন। পথের মধ্যে নটিপাড়া কালভার্টের কাছে মারুফ (৩৫), জুম্মন (৩২) ও সুমন দেশিও অন্ত্র নিয়ে মোটরসাইকেল পথরোধ করে মোটরসাইকের থেকে আব্দুর বাশিরকে নামিয়ে মারপিট করে বাশিরে কাছে থাকা ২ লাখ ৪৫ হাজার টাকা ও গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। এবং মোটরসাইকেল ভাংচুর করে চলে যায় ছিনতাইকারীরা। এসময় ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে রাতে তানোর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দেয়। আহত বাশির বলেন, আমার দোকানের ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। পথের মধ্যে তাঁরা আমাকে মোটরসাইকেল থামিয়ে আমাকে মরপিট করে টাকা ছিনিয়ে নেয়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।