দুর্ঘটনা

মোহনপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Silk City১৩ জুলাই ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর মোহনপুর উপজেলার খাঁড়ইল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে খাঁড়ইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মারুফ হোসেন (২৬)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মারুফ তার এক নিকট আত্মীয়কে (শ্বাশুড়ি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোটরসাইকেলে নিজ বাড়ি নিয়ামতপুরে ফিরছিলেন। পথিমধ্যে খাঁড়ইল নামক স্থানে পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।