দুর্ঘটনা

পত্নীতলায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

Silk City২৮ জুন ২০২৪১ মিনিট পড়া

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম  সাকিম (৫০)। নিহত সাকিম উপজেলার পত্নীতলা ইউনিয়নের সম্ভুপুর গ্রামের ঝড়ুর ছেলে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নজিপুরে-সাপাহার আঞ্চলিক সড়কের মাহমুদপুর মোড় বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহী সাইকেল বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিলে   ৪ জনই ছিটকে পড়েন। পরে স্থানীয়রা  তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের রামেক হাসপাতালে পাঠান। রাজশাহী যাওয়ার পথে সাকিম মারা যান।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।