সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

Silk City৯ জুন ২০২৪২ মিনিট পড়া
নওগাঁয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

নওগাঁ প্রতিনিধি:
‘দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ জুন) সকাল ১০ টার দিকে সদর উপজেলা অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন ও নওগাঁ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

মাধ্যমিক স্তরের গ্রুপ পর্যায়ের দুর্নীতি প্রতিরোধবিষয়ক এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পক্ষ দল হিসেবে নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষ দল হিসেবে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহণ করে।

বিতর্কের বিষয় ছিল ‘সামাজিক আন্দোলনেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র উপায়’। বিতর্ক প্রতিযোগিতায় নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আদিবা খানম।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু।

অন্যদের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, দুদক সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর সহকারী পরিচালক তানভীর আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান প্রমুখ।