সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

রহনপুরে প্রশাসনের হস্তক্ষেপে আমচাষীদের ধর্মঘট প্রত্যাহার

Silk City৮ জুন ২০২৪১ মিনিট পড়া
রহনপুরে প্রশাসনের হস্তক্ষেপে আমচাষীদের ধর্মঘট প্রত্যাহার
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুরে ওজন নিয়ে আমচাষী ও ব্যবসায়িদের মধ্যে বিরোধের জের ধরে  প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর  বাজারজাত শুরু হয়েছে।
এরফলে শনিবার দুপুর পর্যন্ত  বাজারে আম সংকট দেখা দিয়েছে। এরআগে শুক্রবার বিকেলে এলাকায় মাইকিং করে গাছ থেকে আম সংগ্রহ বন্ধ রাখার আহবান জানানো হয় আমচাষীদের। উদ্বূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আম ক্রয় ও বিক্রয়ে জড়িত দুই সমিতির নেতৃবৃন্দকে নিয়ে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহীঅফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন-  উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার,  রহনপুর আম আড়ৎদার সমিতির সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আমচাষি ও ব্যবসায়ি সমিতির সভাপতি মাইনুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল তালেবসহ আম চাষি ও আড়তদাররা।
সভায় সিদ্ধান্ত হয় এখন থেকে আড়তগুলোতে ৫০ কেজি মন দরে আম বেচা-কেনা হবে।এরআগে ৫২ কেজিতে মন ধরে আম ক্রয় করছিল আড়তদাররা। এছাড়া, এবছর ৪৮ কেজিতে মন হিসেবে আম ক্রয়-বিক্রির সিদ্ধান্ত হয় জেলা প্রশাসনের বৈঠকে।