সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

দলগাছীতে ৪৯৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

Silk City৪ জুন ২০২৪১ মিনিট পড়া
দলগাছীতে ৪৯৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে মাদক ব্যবসায়ি ইলিয়াস হোসেন (২৮) ৪৯৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে বদলগাছীর থানার চাকলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইলিয়াস হোসেন ওই গ্রামের বেলাল হোসেন এর ছেলে।
এসময় নয়ন (৩১) নামে অপর এক মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-আটক ইলিয়াস চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী নয়ন এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রির সময় চাকলা গ্রাম থেকে ইলিয়াস হোসেন কে আটক করা হলেও নয়ন কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে ইলিয়াস কে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪৯৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।