সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নিয়ামতপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১

MD Ahamadullah২৫ মে ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের টিএলবি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মাসুদ রানা (২২)। বাড়ি উপজেলার বাতপাড়া গ্রামে। বাবার নাম সিদ্দিক হোসেন।

নিয়ামতপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে টিএলবি বাজার এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।