সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Silk City২৪ মে ২০২৪২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার উপর রাজারামপুর ও সকালে নাচোল উপজেলার কাজলা লাইনপাড়ায় পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হল- সদর উপজেলার উপর রাজারামপুর কুমারপাড়ার জহুরুল ইসলামের ২৭ মাস বয়সী শিশু আব্দুর রহমান জুনায়েদ ও রাজশাহীর কোর্ট এলাকার আরিফুল ইসলামের চার বছরের মেয়ে লামিয়া খাতুন। লামিয়া নাচোলে তার নানার বাড়িতে থাকতো।

সদর থানার ওসি মিন্টু রহমান জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে বাড়ির পাশে খেলার সময় পুকুরে পানিতে ডুবে যায় জুনায়েদ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জুনায়েদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নাচোল উপেজলার কাজলা লাইনপাড়াতেও বাড়ির পাশের খেলার সময় সবার অগোচরে পুকুরে নেমে ডুবে মারা যায় লামিয়া। স্থানীয়রা জানান, লামিয়ার মরদেহ ভাসতে দেখে কয়েকজন প্রতিবেশি পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে।

নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান. ঘটনার পর পুলিশ পাঠানো হয় ঘটনাস্থলে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত এক মাসে চাঁপাইনবাবগঞ্জে নদী ও পুকুরে ডুবে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এটাকে অত্যন্ত উদ্বেগজনক বলছেন সংশ্লিষ্টরা।