সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে যুবক নিখোঁজ: দূলর্ভপুরে চার দিনেও সন্ধান মেলেনি কিশোরীর

নিউজ ডেস্ক৮ মার্চ ২০১৭২ মিনিট পড়া
শিবগঞ্জে যুবক নিখোঁজ: দূলর্ভপুরে চার দিনেও সন্ধান মেলেনি কিশোরীর

ভ্রাম্যমান প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রহস্যজনক ভাবে এক যুবক নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ যুবক হলেন, উপজেলার পাঁকা ইউনিয়নের কানছিড়া জাইটপাড়া গ্রামের মইনুল হকের ছেলে মাসুম রেজা (৩০)। এ বিষয়ে নিখোঁজ মাসুম রেজার চাচা মো. নুরুল হোদা বুধবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

 

সাধারণ ডায়েরী থেকে জানা গেছে, মাসুম রেজা গত মঙ্গলবার সকালে ব্যক্তিগত কাজে নিজ বাড়ী হতে কানসাটের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে মাসুম রেজার ফোন থেকে তার স্ত্রীর মোবাইলে কল দিয়ে কান্নাকাটি করে ফোনটি কেটে দেয়। তখন থেকেই মাসুম রেজার ফোনটি বন্ধ রয়েছে।

 

মাসুম রেজার চাচা নুরুল হোদা জানান, মাসুম রেজা একজন মুদি দোকানী। তার দুটি সন্তান রয়েছে।

 

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মো. রমজান আলী জানান,নিখোঁজ মাসুম রেজাকে উদ্ধারে ইতি মধ্যে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। এসআই জাফর ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহভাজন একাধিক স্থানে অভিযান চালাচ্ছে।

 

এদিকে গত চারদিন যাবৎ এক কিশোরী নিখোঁজ রয়েছে বলে পৃথক একটি সাধারণ ডায়েরী থেকে জানাগছে। গত ৫ মার্চ নিখোঁজ হয় দুর্লভপুর বাজার এলাকার আমিনুল ইসলামের মেয়ে সাথি খাতুন নামে এক কিশোরী। গেল চারদিনেও তার কোন সন্ধান না পেয়ে বুধবার শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন তার পিতা।

 

শিবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই পাপিয়া জানান, নিখোঁজ সাথিকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।

স/শ